• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:০৪:২০ (18-May-2026)
  • - ৩৩° সে:

রামগড় থেকে দুই জনের মরদেহ উদ্ধার

১৮ মে ২০২৬ সকাল ০৯:২৯:৫৭

রামগড় থেকে দুই জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, অপরজনের পরিচয় এবং নিহতের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

১৮ মে সোমবার সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখে যাত্রী ছাউনীর পিছনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

অন্যদিকে, গতরাতে একই উপজেলার নাকাপাস্থ চাষীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন। জানা যায়, ঢাকাগামী একটি শান্তি পরিবহনের বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে থেমে চাকা মেরামত করছিল। এ সময় একইমুখী দ্রুতগতির একটি শ্যামলী পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হন।

Ad

নিহত শাহ আলম খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সহকারী উপ-পরিদর্শক মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীনের রয়েছে।

সূত্র: সাউথইস্ট এশিয়া জার্নাল
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রামগড় থেকে দুই জনের মরদেহ উদ্ধার
রামগড় থেকে দুই জনের মরদেহ উদ্ধার
১৮ মে ২০২৬ সকাল ০৯:২৯:৫৭







Follow Us