• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:১৩:৫৩ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে অবৈধ সিলিন্ডারে গ্যাস রিফিল কারখানায় অভিযান

২৩ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৮:০৯

কেরানীগঞ্জে অবৈধ সিলিন্ডারে গ্যাস রিফিল কারখানায় অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করে বাজারজাত করার অভিযোগে একটি গোপন গ্যাস প্লান্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। লাইসেন্সবিহীন এ কারখানায় বিভিন্ন কোম্পানির খালি সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

২২ এপ্রিল বুধবার দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উমর ফারুক।

অভিযান সূত্রে জানা যায়, কারখানার মূল ফটক বন্ধ রেখে ভেতরে গোপনে কার্যক্রম চলছিল। বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ফটক খুলে ভেতরে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।

এ সময় সরেজমিনে দেখা যায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস রিফিল করা হচ্ছে। প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স না থাকায় পুরো কার্যক্রমকে অবৈধ বলে ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম শুধু আইন লঙ্ঘনই নয়, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। অভিযানের সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না গেলেও তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরানীগঞ্জে ছড়িয়ে থাকা অবৈধ ও ঝুঁকিপূর্ণ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০