• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৩:৫৪ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৫:৩৪

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ এপ্রিল বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় একটি দোকানের সামনে রাস্তার ঢালে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ‘সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬