• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৩:২৬ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক-২

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:৫৬

মানিকগঞ্জে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক-২

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি সার অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে প্রায় ২৫ টন টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবালয় থানাধীন আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকার সড়ক থেকে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- মো. আশিক বিশ্বাস (২৬) ও উৎপল দাস ওরফে মুন্না (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ট্রাকের ড্রাইভার ও হেলপার সিমেন্ট বহনের কথা জানালেও চালান যাচাই করে ভিন্ন তথ্য পাওয়া যায়।

চালানে উল্লেখ ছিল টিএসপি ও এমওপি সার পরিবহনের কথা। পরে ট্রাক তল্লাশি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর লোগোযুক্ত মোট ৫০০ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে টিএসপি ২২০ বস্তা (১১ হাজার কেজি) ও এমওপি ২৮০ বস্তা (১৪ হাজার কেজি)।

শিবালয় থানার সেকেন্ড অফিসার সুমন চক্রবর্তী জানান, ঘিওর থানাধীন কদমতলা এলাকায় অবস্থিত একটি গোডাউন থেকে সারগুলো বোঝাই করে দিনাজপুরের কাহারুল উপজেলার সরমজা বাজারে নেওয়া হচ্ছিল। তবে সরকারি গুদামের সার পরিবহনের জন্য কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

এ ঘটনায় ঘিওরের রিমন খান ও দিনাজপুরের মো. তবারক হোসেনসহ মোট চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জব্দ মালামালের মধ্যে রয়েছে একটি টাটা কার্গো ট্রাক, চালান ফর্ম, ওজন স্কেলের কাগজ ও ফেরিঘাটের টিকিট। জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল বন্দরে বিপুল মাদকসহ আটক-১
বেনাপোল বন্দরে বিপুল মাদকসহ আটক-১
৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৬



নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:০১








Follow Us