নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশুরা খেলাধুলার সুযোগ পায় এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকেই এখানে বড় হয়েছি। আজ মুরুব্বিসহ সকলের কাছে ভোট চাইতে এসেছি। আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে এবং বুক ভরে শ্বাস নিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো ঢাকায় পর্যাপ্ত খেলার মাঠ নেই। এই সংকট দূর করতেই আমরা মাঠ তৈরির উদ্যোগ নেব।’
পথসভায় তিনি ঢাকার সড়ক অবকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন। নির্বাচিত হলে রাস্তা প্রশস্তকরণসহ নগর ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ চাই। জনগণের সমর্থন পেলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available