• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:২৮:৩১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ যুবদল নেতা আটক

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:২৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ যুবদল নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

Ad

৪ জানুয়ারি বুধবার গভীর রাতে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা। তিনি ফিরোজ মিয়ার ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী মাইন উদ্দিন জানান, বুধবার রাত আনুমানিক ৪টার দিকে ওমর ফারুক ও তার সহযোগীরা কবিরাজ বাড়ি এলাকার সুমন নামের এক ব্যক্তির বসতঘরে সন্দেহজনকভাবে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ওমর ফারুককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও তিনজন সহযোগী পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল বলেন, ‘ওমর ফারুক কখনোই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। তাকে আমরা চিনি না। কেউ যদি দলের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে, তার দায়ভার দল নেবে না।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ডাকাতির চেষ্টার সময় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us