• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৩:২২ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক-১

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:২৯

তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক-১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িত অভিযোগে একজনকে আটক করেছেন।

৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অস্ত্র বহনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টেনগান, থানায় ব্যবহৃত ৪টি লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে এসহাক মোল্লা জুয়েলকে আটক করে। জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সাবেক যুবলীগ নেতা জুয়েল মোল্লা ২৪ এর ৫ আগস্টের পর গা- ঢাকা দিয়েছিলেন। পরে স্থানীয় বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকায় বিচরণ শুরু করেন। তার নামে এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট ও মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, যৌথবাহিনীর অভিযানে মজিদপুর ইউনিয়নের পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এবং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রাম থেকে বিদেশি অস্ত্রসহ এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দাম বাড়লো ফার্নেস অয়েলের, কার্যকর রাত ১২টা থেকেই
দাম বাড়লো ফার্নেস অয়েলের, কার্যকর রাত ১২টা থেকেই
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৬

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২২


ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৩:২৭

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:৫৩


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩