• ঢাকা
  • |
  • সোমবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৫:১২:১৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

হালিশহরে চালু হলো ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০১:৩৮

হালিশহরে চালু হলো ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন তাদের চট্টগ্রামের হালিশহরে ফ্ল্যাগশিপ স্টোরে “গ্র্যান্ড ওপেনিং” অনুষ্ঠানের আয়োজন করেছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি চলবে ৮ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। বিশেষ এই আয়োজন ইতোমধ্যেই বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।

আরও পড়ুন

ভারতে ভরিতে স্বর্ণের দাম কমেছে ৯২ হাজার টাকা

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই তিন দিনজুড়ে স্টোরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন করেছে ইল্লিয়ীন। এই আয়োজনে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মান ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন এবং স্টোরের পরিবেশ কেনাকাটায় এক নতুন লাক্সারি অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে ক্রেতারাও মুগ্ধ হন। তাদের মতে, হালিশহরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইল্লিয়ীনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডের স্টোর থাকায় আধুনিক ফ্যাশন কেনাকাটা এখন আরও সহজ ও উপভোগ্য হবে।

ব্র্যান্ডের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, একলাফে কমল ৬১৮২ টাকা

এ সময় সকল দর্শনার্থীদের জন্য স্টোরে আকর্ষণীয় সারপ্রাইজের ব্যবস্থা রাখা হয়েছে। উদযাপন শেষে স্টোরটি নিয়মিতভাবে সকল ক্রেতার জন্য খোলা থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১