• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:২১:১০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

৮ জুলাই ২০২৩ রাত ০৮:৪২:০০

বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. শফি মৃধা (৫০) নামের এক এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। ৮  ‍জুলাই শনিবার সকাল ৭ টায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে লতিফের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।

হামলাকারীরা শফি মৃধাকে দুই পা, দুই হাত ও মাথায় উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই -বাংলা মোডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

আহত শফি মৃধার ভাই আব্দুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় সুমন মেম্বার (৩৫), মামুন খান(২৭), নিজাম বয়াতি (৩০), বিল্লাল (২৩), মো. হোসেনসহ (২০) ১৪/১৫ জনের একটি হামলাকারী দল হত্যার উদ্যেশ্যে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে শফি মৃধাকে।

আরও পড়ুন

মানিকগঞ্জে রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত কেটে নষ্ট

এ ঘটনায় বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিচুল হক বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪