• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২২:২৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

মাতারবাড়ি বন্দর নিয়ে কোনো আপস মেনে নেবে না জনগণ: জামায়াত আমির

২৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০১

মাতারবাড়ি বন্দর নিয়ে কোনো আপস মেনে নেবে না জনগণ: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৯ অক্টোবর বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণ এ ধরনের কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।

অতীতের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি।

আরও পড়ুন

জবাবদিহিতা থাকায় বিদ্যুৎ খাতে আর কোনো নয়ছয় হবে না: রিজভী

তিনি বলেন, জাপান, চীন কিংবা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২