• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫০:১৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস, নারীসহ গ্রেফতার ৬

৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩৩:১৫

কালিয়াকৈরে চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস, নারীসহ গ্রেফতার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

৮ অক্টোবর বুধবার সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬