• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:০৭:৩৭ (01-May-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৫

৭ জুন ২০২৫ দুপুর ০১:০২:৪৫

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৫

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

৫ জুন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬), শহরের দেওয়ানপাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭) এবং শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬) বলে জানা গেছে।

Ad

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us