• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৫০:৫১ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে জরিমানা

৩ জুন ২০২৫ দুপুর ০২:৪০:০৮

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বেশ কয়েকটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

Ad

মঙ্গলবারে দুপুরে সদর হাসপাতাল গেট সংলগ্ন সালমান ফার্মেসি এবং শাহেনুর মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিগুলোতে মেয়াদউত্তীর্ণ  ঔষধ,ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদউত্তীর্ণ ড্রাগ লাইসেন্স পাওয়া যায়। পরে আইন অনুযায়ী সালমান ফার্মেসিতে ১০ হাজার টাকা এবং শাহেনুর মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

এসময় তাদেরকে সতর্ক করে দেয়া হয়। আরো উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার ডালিম কুমার দাস এবং এবং পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশ অনুযায়ী আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকে আমরা সদর হাসপাতালের গেটের সামনে বেশ কিছু ফার্মেসিতে অভিযান চালিয়েছি। এখানে এসে সালমান ফার্মেসিতে বেশ কিছু মেয়াদউত্তীর্ণ  ঔষধ পাওয়া গিয়েছে। যেগুলো দোকানে রাখা উচিত হয়নি।

এছাড়াও কিছু পিজিশিয়ান স্যাম্পল ছিল যেগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এর দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে  এবং তাদের সবাইকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকার কথা ও তিনি বলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us