• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৩:৩১ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৬৭৮ গ্রাম আফিম জব্দ

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:৫২

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৬৭৮ গ্রাম আফিম জব্দ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর পৃথক দুটি অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ আফিম উদ্ধার করা হয়েছে।

Ad

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক ২টা ৫ মিনিটে র‍্যাব-১১ সিপিএসসি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

Ad
Ad

অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে র‍্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us