• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৯:৩৮ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৩৩

শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুর সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Ad

১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান।

Ad
Ad

শেরপুরে পৌঁছে তিনি প্রথমে শ্রীবরদী উপজেলার ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফরসূচির পরিবর্তনের কারণে তিনি সকাল ১০টা ৫৬ মিনিটে শেরপুরে পৌঁছে সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us