সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন ৩নং ডুমুরিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রসুল আমিন, ৪নং কাদরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবুল বাসার, ৫নং অর্জুনতলা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলাল হোসেন, ৮নং বীজবাগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন এবং ৯নং নবীপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আছান উল্লাহ।


দলীয় সূত্র জানায়, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষে কাজ না করে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ৩১ জানুয়ারি শনিবার এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলের দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available