• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৩৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টানা ৫ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

১ ফেব্রুয়ারি রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলের বিপদ সামাল দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেন শারমিন। 

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

এরপর জ্যোতির সাথে যোগ দেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। জ্যোতি-মোস্তারীর ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যটা সহজ হওয়ায় সেভাবে ঝুঁকি নিতে হয়নি দুজনকে। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজন। 

টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি। ৪৪ বলে ৫০ রান করে টিকে ছিলেন তিনি। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারী।
 ২০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থেকে এবং একমাত্র অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব শেষ করল টাইগ্রেসরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে  নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে ডাচরা। ৩৭ বলে ৪৩ রান করে টিকে ছিলেন সানিয়া খুরানা। এছাড়া ৪৫ বলে ৩৯ রান করেছেন রবিনে রিজকে।

আরও পড়ুন

শ্রীলঙ্কা-ভুটানের ম্যাচ ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯