• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৪:৪৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুরস্কার পেলেন এএসআই রবিউল

২৮ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩০:২৮

আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুরস্কার পেলেন এএসআই রবিউল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরস্কার পেলেন চাঁদপুরের মতলব উত্তর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন।

২৭ এপ্রিল রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

গত শনিবার গভীর রাতে মতলব উত্তরের সাদুল্ল্যাপুর ইউনিয়নে নয়াকান্দি গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের কাছ থেকে বিশেষ এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মার্চ ২০২৫ এ জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের কাছ থেকে অভিন্ন মানদন্ডের আলোকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবেও মো. রবিউল হোসেন পুরস্কার গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬