নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সোয়েটার ফ্যাক্টরির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১।২ সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র্যাব-১১ এর একটি দল দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শিবু মার্কেট বাসস্ট্যান্ডের প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশের একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।র্যাব সূত্র জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এয়ার রাইফেলটি উদ্ধার করা হয়।র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, উদ্ধার করা এয়ার রাইফেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটির মালিকানা ও এটি সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।