• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:২৯ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিএনপি নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৩০:১৫

লালমনিরহাটে বিএনপি নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: ২৭ মামলার আসামী লালমনিরহাট জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মেসার্স এম.এস.এম ব্রিকস্ এর পরিচালক এ.এস.এম. শামসুজ্জামান সেলিম গ্রেফতার হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় লালমনিরহাট সরকারি কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ.এস.এম. শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামি। তার বিরুদ্ধে ৩টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য মামলার ১২টিসহ মোট ১৫টি ওয়ারেন্ট রয়েছে। লালমনিরহাট জেলা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদের নেতৃত্বে তাকে গ্রেফতার করে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়।

এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  নূরনবী নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার

অপরদিকে আদিতমারী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আহসাদ মো. মোনতাজিমকে আদিতমারী উপজেলা গেটের সামনে থেকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। তাকে রংপুরের বদরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক বাদশা ওসমানী হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৩০


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩