• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৪:৫২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১৫:৩৫

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আল সাফী নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল সাফী ওই গ্রামের পিন্টু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একা খেলতে খেলতে সবার চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল সাফীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬