• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:১০:২১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
পাগলা নদীতে গোসলে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পাগলা নদীতে গোসলে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।৩১ মে রোববার দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)।স্থানীয় সূত্রে জানা যায়, এক চাচার সঙ্গে চার চাচাতো ভাই পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় সাফি ও জুবায়ের সবার আগে নদীতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নদী থেকে তুলে আনেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।নিহত সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী, অপরদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।