• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৩১:২৭ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে পরকীয়ার জেরে শাশুড়ি হত্যা, প্রেমিক প্রেমিকা গ্রেফতার

২৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৭:৫৯

সিংগাইরে পরকীয়ার জেরে শাশুড়ি হত্যা, প্রেমিক প্রেমিকা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হায়াতুন নেছা (৬৫) নামে এক শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ঘটনায় ১৮ দিন পর পুত্রবধূ রুনা বেগম (২৫) ও এর পরকীয়া প্রেমিক সবুজ মিয়া (৩২) কে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।

১৭ অক্টোবর বুধবার গভীর রাতে রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ফেইসবুকের মাধ্যমে তার সাথে প্রেমের সম্পর্ক হয় বলে জানা গেছে ।

উল্লেখ্য, ৬ অক্টোবর রোববার সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী নিজ বাড়িতে পুত্রবধূর হাতে খুন হন শাশুড়ি হায়াতুন নেছা। তাকে হত্যার পর রাখা হয়েছিল সিন্ধুকে ভরে । ওই ঘটনার দিনই পুত্রবধূ রুনা বেগম ও তার মাকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। পরে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে রুনা বেগম পরকীয়ায় আসক্ত হয়ে তার শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন। এরই সূত্র ধরে ১৮ দিন পর ওই পরকীয়া প্রেমিককে মিরপুর ১৩ নাম্বার থেকে গ্রেপ্তার করা হয়।

রুনা বেগমের স্বামী প্রবাসী আব্দুল খালেক স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি দাবি করে বলেন, তিনি ঘাতক স্ত্রী রুনাসহ পরকীয়া প্রেমিক সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মিরপুর ১৩ নাম্বার থেকে প্রেমিক সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯