• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:২৪ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৪:২৬

নাগেশ্বরীতে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টার দিকে পৌরসভার ফজিলা বেগম (৩২) ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটো রিকশা নাগেশ্বরী কলেজমোড়ে আসলে গতিরোধ করেন। এ সময় পুলিশের গতিবিধি টের পেয়ে আরেকজন কারবারি আব্দুল মোতালেব পালিয়ে যায়। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করে তার কোমরে পেটিকোটের ডোরের ভেতর থেকে ১ গ্রাম করে ১০টি পোটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটক ফজিলা বেগম জানায় পলাতক মোতালেব তাকে ২ হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সাথে নিয়ে আসে। পরে কলেজমোড়ে এসে আটক হন তিনি। কিন্তু পালিয়ে যায় মূল কারবারি মোতালেব। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেমবাজার এলাকার সৈয়দ আলির ছেলে বলে জানান তিনি।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬