• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০১:২১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যা চেষ্টা

২৮ মে ২০২৪ সকাল ১০:০৪:০৫

মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যা চেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে মা-বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ২৭ মে সোমবার দুপুরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া মেয়ের নাম শেহতাজ মৃত্তিকা (৫)। গুরুতর অসুস্থ পিতা-মাতা হলেন- মৃত্তিকার বাবা মাসরুল হোসাইন (৩৫) ও মা মীরা আফরোজ সাথী (৩০)। তারা সবাই উত্তর গোপালপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, মাসরুল হোসাইন একটি টোবাকো (তামাক) কোম্পানির সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন। ২৮ এপ্রিল তার নিকট থেকে কোম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। মাসরুল ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না। টাকার জন্য কোম্পানি কর্তৃপক্ষ তাকে চাপ দিচ্ছিলো। এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ নানা বিষয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

রোববার রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে মেয়েকে তিনি ঘুমের ওষুধ খাওয়ান। পরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরবর্তীতে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া শিশুটির বাবা নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ