• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:৪৯:০৬ (29-Sep-2026)
  • - ৩৩° সে:
বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা

বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজে বিষপান করেছেন। এতে মর্মান্তিকভাবে তিন শিশুরই মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৯ সেপ্টেম্বর শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে ওই বাবা তার তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পাই। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে।  ময়নাতদন্তের জন্য শিশুদের মরদেহ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।সূত্র: চ্যানেল২৪