• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:০৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

পাংশায় বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার

১৮ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৩৩:৪০

পাংশায় বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ এপ্রিল বুধবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তিন আসামিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

গ্রেফতার আসামিরা হলো- তামুলী দুর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত খুদি মন্ডলের ছেলে মো. আব্দুল মন্ডল (৭৫), কুমাখালী থানা এলাকায় বেতবাড়ীয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং পাংশা থানা এলাকার কাঞ্চনপুর গ্রাম হতে মো. মান্নান প্রমানিকের ছেলে মো. মামুন প্রামানিক (২১)।

পরে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অভ্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০