• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:০৯:৪১ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জলঢাকা পৌর ছাত্রলীগ সম্পাদককে অব্যাহতি

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৫৫:০১

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জলঢাকা পৌর ছাত্রলীগ সম্পাদককে অব্যাহতি

নীলফামারী প্রতিনিধি: ফেন্সিডিলসহ আটক নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আটকের একদিন পর তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়৷

২১ ফেব্রুয়ারি বুধবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।  

আটক ছাত্রলীগ নেতা নীলফামারী জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ রাজন (২৬),  তিনি জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন।

আরও পড়ুন

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল রহমান শাহ আপেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যহাতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন বোতল ফেন্সিডিলসহ ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করে লালমনিরহাটের হাতিবান্ধা থানা পুলিশ। পরে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮