• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৫৬:১৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

৩ মে ২০২৬ সকাল ১১:৫০:০২

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

নোয়াখালী প্রতিনিধি: বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে এন.বি.এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

২ মে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে  সজিব রহমান সজিবকে সভাপতি ও করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল এবং আবদুর রহমান আনাসকে আহবায়ক ও আশরাফুল করিম পাবেলকে সদস্য সচিব করে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের কমিটিও অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

আরও পড়ুন

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাজিম উদ্দিন রনিকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।

৩৭ সদস্যের এই কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহ-সাধারণ সম্পাদকসহ পৃথকভাবে প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ঘোষণার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আট বছর পর আহ্বায়ক কমিটি পেল নওগাঁ জেলা ছাত্রদল

এদিকে কমিটি ঘোষণার পরপরই নোয়াখালীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে অভিনন্দন বার্তায় সরগরম হয়ে ওঠে নেতাকর্মীদের প্রোফাইল ও টাইমলাইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫