• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:০৭:০৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনে আগস্ট থেকে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:৫৯

ইয়েমেনে আগস্ট থেকে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয় গড়ে তুলছেন অসহায় মানুষ।
এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে সংঘাতে শত শত বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন।  

২৩ নভেম্বর সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র ডুজারিক জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। বাস্তুচ্যুত মানুষের সবচেয়ে বড় অংশ আশ্রয় নিয়েছে তাইজ প্রদেশে। সেখানে প্রায় ১ লাখ ৪৫ হাজার বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন।

আরও পড়ুন

হাসিনার সমর্থকরা নাশকতা করছে: নিউইয়র্ক টাইমস

তিনি আরও জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ৩২৩ জন বেসামরিক মানুষের হতাহতের তথ্য যাচাই করেছে। এর মধ্যে ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, হতাহত ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বেশি এবং নিহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। প্রকৃত সংখ্যা যে আরও অনেক বেশি, তা সহজেই অনুমান করা যায়। এদিকে সড়কে বিধিনিষেধ অব্যাহত থাকায় বেসামরিক মানুষের চলাচল এবং তাইজে বাণিজ্যিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। ডুজারিক বলেন, এর ফলে স্থানীয় বাসিন্দা এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫