• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৯:১৭ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:৪১

ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ জানুয়ারি শনিবার দুপুরে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ের উপর তলায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad

প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন।

Ad
Ad

এ সময় বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফারুক হোসেন ধলা, সাংবাদিকতার বিভিন্ন কলা কৌশল ও সমাজ রাষ্ট্র উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন- সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার, সংগঠক আব্দুল হালিম লেবু, সাংবাদিক নজরুল ইসলাম চান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক কামরুজ্জামান সোয়েব। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা হয় । বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশনা করেন নজরুল বাউল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us