• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:০৪:১৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

২৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২০:৩২

র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ থানার ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মো. ফরহাদ হোসেনকে (২২) গাজীপুরের কাসিমপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

২২ এপ্রিল সোমবার ভোর সোয়া ৪টার দিকে কাসিমপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরহাদ হোসেন কালীগঞ্জের মনির হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার ফরহাদ হোসেন গত বছরের ১৪ সেপ্টেম্বর একই এলাকার ১৩ বছরের এক শিশুকে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় এক ব্যক্তি বিষয়টি টের পেলে ফরহাদ শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত তার বাড়িতে মা-বাবার কাছে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরও পড়ুন

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, র‌্যাব গ্রেফতার আসামিকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:০৬


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬