• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:১৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ৩ ইটভাটায় অভিযান ও জরিমানা আদায়

১৬ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩৯:৫১

সৈয়দপুরে ৩ ইটভাটায় অভিযান ও জরিমানা আদায়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৩ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় তিন ভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভাটা মালিকরা কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিল।

Ad

১৫ জানুয়ারি বুধবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাগুলো হল- উপজেলার বোতলাগাড়ি শ্বাসকান্দর নামক এলাকায় অবস্থিত মো. জাহাঙ্গির ইসলামের মেসার্স এম বি বি ব্রিকস, বাইপাস মহাসড়ক সংলগ্ন আব্দুস সামাদের মেসার্স এস কে ব্রিকস ও মোছা. নারজুমেরা খাতুনের মেসার্স এ বি এল ব্রিকস।

Ad
Ad

জানা যায়, ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘনের দায়ে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত। এ সময় কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানি চন্দ অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে অভিযানে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, নীলফামারী পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য যৌথ এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২১





শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০


Follow Us