• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:০১:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৩৫

বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের উদ্বোধন করা হয়েছে।

৭ আগস্ট শুক্রবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি থেকে অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন।

উদ্বোধননী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের দেওয়া অঙ্গীকার গুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই যাতে করে কোনো শিশু অবহেলার শিকার না হয়।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

অসহায় পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনায় যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছি, ইমাম ও খাদেমদের সম্মানি ভাতা প্রদান শুরু করেছি। পর্যায়ক্রমে সকল মসজিদের ইমাম- খতিবদের ভাতা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, আমরা শিক্ষিত বেকারদের তালিকা করতে বলেছি তাদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

এছাড়াও তিনি, বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়নের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের রাস্তা গুলোতে উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে  এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, এসিল্যান্ড আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫৮ জন অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯