• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০১:০৬:২২ (21-Mar-2026)
  • - ৩৩° সে:
শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে জাজিরা উপজেলার মিরাশা কাজিরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে.আই.বি ব্রিক্স নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি আইন লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এ অপরাধে আদালত ইটভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরীয়তপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।