কিশোরগঞ্জ প্রতিনিধি: সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কিশোরগঞ্জের ভৈরবের বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী (১৭)।
৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি ভৈরব শহরের চন্ডিবের এলাকার ব্যবসায়ী মো. বাবুল মিয়ার মেয়ে। দুর্ঘটনায় নিহতের সাথে থাকা বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, বাউলশিল্পী ইসরাত জাহান পেহেলী ছোট বয়স থেকে গান গাইতেন। তিনি দেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করতেন। সিলেট শহরের নদার রামপাশা এলাকার বৈরাগী বাজার হযরত ছাবাল শাহ মাজারে একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ভৈরবের চন্ডিবের নিজ বাসা থেকে রওনা হন। সেখানে রাতে অনুষ্ঠানে গান পরিবেশন শেষে শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনে বাবা বাবুল মিয়াকে সাথে নিয়ে ভৈরবে উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী। এসময় দুর্ঘটনায় গুরুতর আহত হয় নিহতের পিতা বাবুল মিয়া। এদিকে মৃত্যুর খবর শুনে শোকে স্তম্ভ পুরো পরিবার।
নিহত বাউল শিল্পীর বড় ভাই জিহান মিয়া বলেন, আমার ছোট বোন ছোটকাল থেকেই গান গাইতে ভালোবাসতেন। সেইজন্য পড়াশুনা বেশি করতে পারেনি। অল্পদিনেই সে তার গান দিয়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলো। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি মাজারের অনুষ্ঠানে গান গাইতে বাসা থেকে বের হন। সেখানে রাতে অনুষ্ঠান শেষে আজ সকালে সিলেট থেকে বাসে করে ভৈরবে ফেরার পথে আমার বোন প্রাণ হারায়। এসময় আমার বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুর রহমান জানান, সকালে সিলেটের ওসমানীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের বাউল শিল্পী ইসরাত জাহান পেহেলী মারার বিষয়টি জেনেছি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available