• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৭:২৪ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন শিশু।

৭ আগস্ট শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪

রাজধানীর ২ থানায় নতুন ওসি
রাজধানীর ২ থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:১০




ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০

এবার বাড়ল লঞ্চ ভাড়া
এবার বাড়ল লঞ্চ ভাড়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩২