• ঢাকা
  • |
  • রবিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩০:২১ (05-Apr-2026)
  • - ৩৩° সে:
গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ এবং তা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।৪ এপ্রিল শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ারি দেন জোটের নেতারা।সমাবেশে নেতারা অভিযোগ করেন, গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে। তারা সতর্ক করে বলেন, এ ধরনের অবস্থান অব্যাহত থাকলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে।দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ ও ‘গণভোট মানতে হবে’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।ঢাকা মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। এতে জোটের শীর্ষ নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন।বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। অবিলম্বে এ রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।এর আগে ২ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।