• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫২:২৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

শনিবার রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১৫ মে ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭

শনিবার রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

অনলাইন ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৬ মে শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতাদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যরাও বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে ভূমিকা রাখতে হবে : রুহুল কবির রিজভী

সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বিভাগীয় সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৪:৪৭