নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
১৬ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ১১ দলের আয়োজিত ‘চলমানের আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি দেওয়া হয়।


কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এসময় তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ছাড়া বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল হবে। আগামী ২ মে সারাদেশে প্রতিটি জেলা শহরে গণমিছিল হবে।
কর্মসূচির আওতায় আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
গোলাম পরওয়ার জানান, ২ মে’র পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ হবে। ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এসব সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের সমাবেশ হবে, সেটির তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available