• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:৩৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:১৭:২০

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস।

২৫ জুলাই শনিবার দুপুরে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি তারা বিবেচনা করবে।

আরও পড়ুন

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিলো মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়।

তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করা হয়।

আরও পড়ুন

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন: অলি আহমেদ

পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১