• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১২:৫০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:
সৌদি আরবের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর

সৌদি আরবের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর। বুধবার স্থানীয় সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের উৎস বা সুনির্দিষ্ট স্থান শনাক্ত করা যায়নি।নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলের দিকে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল জোটটি। খবর বার্তা সংস্থা এএফপির।এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে সাধারণত মোবাইল ফোনে যে আগাম সতর্কবার্তা পাঠানো হয়, বুধবারের বিস্ফোরণের আগে তেমন কোনো বার্তা দেওয়া হয়নি।রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তারা।এএফপির একজন সাংবাদিকও বিস্ফোরণের তীব্রতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, বিস্ফোরণের অভিঘাতে তার বাড়ির দরজাগুলো খুলে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন দেশটির দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই রিয়াদে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটল।এর আগে গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই হামলায় ১৪ জন নিহত হন এবং আহত হন কয়েক শ মানুষ। ঘটনার পর দুই সপ্তাহের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে হুথিদের সঙ্গে চলমান সংঘাতে জড়িত এই জোটের বিরুদ্ধে গত জুলাই থেকে হামলার মাত্রা বেড়েছে।বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে সংঘাত অনেকটা কমে এসেছিল। তবে গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে। সংঘাত শুরুর পর হুথিরা বেশ কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে তারা।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। সূত্র: এএফপি।এটিভি/এম এইচ আই