• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০২:৪১ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবারও স্থগিত

২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৫:০৭

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবারও স্থগিত
বিমান বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে হুতিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রুট দুটির ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পরে দাম্মাম রুটে ফ্লাইট চালু হয়। বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। রাতেই আবার বন্ধের সিদ্ধান্ত এল।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর বুধবার রাতে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দাম্মামগামী ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন

লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী

বিমান জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমবার ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। পরে স্থগিতের সময়সীমা বাড়ানো হয়। ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল সংস্থাটি; কিন্তু সেটি একদিন পিছিয়ে ২২ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর কথা জানানো হয়। সেই সূচি ধরে বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ফ্লাইট ঢাকা থেকে দাম্মামে পৌঁছায়। বুধবার রাতের হামলার পর নতুন করে তৃতীয় দফায় দুই রুটের ফ্লাইট স্থগিত করল বিমান।

আরও পড়ুন

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮