• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৭:৫২ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়াদ বিমানবন্দরে হামলা

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:০৪

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিনশরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর একদিন পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছেন, হুথিরা বিমানবন্দরে হামলা চালিয়ে যুদ্ধপরাধ করেছে। আর আন্তর্জাতিক আইন মেনে এর কঠোর জবাব দেওয়া হবে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, গতকাল পেসেঞ্জার টার্মিনালে মিসাইল ছোড়া হয়। এতে সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছে। আর আন্তর্জাতিক আইনে এটি সুষ্পষ্ট যুদ্ধাপরাধ।

হুথিদের এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন এটি মানবিক এবং নৈতিক উভয় দিকেই নৈতিকতা পরিপন্থি ছিল। ফলে এটির জবাব হবে কঠোর।

হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

যেসব মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

সূত্র: সৌদি গ্যাজেট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৬ মামলা
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৪ জনের
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:৩৭