• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:২৩:৪৯ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

১২ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩৭:৫৬

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক: সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদেরকে সতর্ক থাকার পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

১২ অক্টোবর সোমবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে অতি জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে সৌদি আরবে চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে সেখানকার বাংলাদেশিদেরকে বিশেষভাবে অনুরোধও জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শান্তিভঙ্গের অপরাধ।

এ পরিপ্রেক্ষিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে—যেমন ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি যেকোনো তথ্যের জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—

শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫

পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬

ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত নম্বর: ৮০০১০০০১২৮

মৃত্যুসংক্রান্ত হটলাইন নম্বর: +৯৬৬৫৭০২১২১৮০

এছাড়া, নিয়মিত হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পেজটির লিংক: https://www.facebook.com/bdembassyriyadh

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮


নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৫২