• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৫৩:১৩ (01-Aug-2026)
  • - ৩৩° সে:
নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান আইবিডব্লিউএফ নেতাদের

নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান আইবিডব্লিউএফ নেতাদের

ডেস্ক রিপোর্ট: নৈতিকতা, সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন অ্যান্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) নেতারা। তারা বলেন, নীতি-নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা করলে দীর্ঘমেয়াদে সফলতা অর্জন সম্ভব।৪ জুলাই শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আইবিডব্লিউএফের জেলা ও মহানগর সভাপতি-সেক্রেটারি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে প্রায় সাড়ে তিন শতাধিক সভাপতি, সেক্রেটারি এবং ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।অনুষ্ঠানে ব্যবসা উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন গ্লোবাল এন্টারপ্রেনার নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে এম হাসান রিপন। ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট ইমতিয়াজুল ইসলাম এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন গোলাম সরোয়ার সাঈদ।এ সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, প্রশিক্ষণ, গবেষণা ও আইটি সম্পাদক মো. আমিনুর রহমান, অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।