• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:৫৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৮:৩৮

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: বিশাল সমারোহে অনুষ্ঠিত হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে এ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। তবে কমিটি ঘোষণা করা হয়নি।

পরে সদস্যদের নিয়ে ভোটের মাধ্যমে কমিটি দেয়া হবে বলে জানান নেতৃবৃন্দ। পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন শওকত।

বেলা ১১টার দিকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ. এইচ. এম. জামাল বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু, জেলা ছাত্র দলের আহ্বায়ক মো. ইউসুফ রাজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯




কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮



ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬