ডেস্ক রিপোর্ট: ‘Building Success Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ABPoly)-এর ন্যাশনাল সেলস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকার এশিয়ান গ্র্যান্ড প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির সারাদেশের বিক্রয়কর্মী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়ান এবি গ্রুপের চেয়ারম্যান মীর আফসার আলী, ম্যানেজিং ডিরেক্টর বিলাশ দাস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর কাওসার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী কামরুল আহসান এবং এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর, বিজনেস অপারেশনস সৌরভ কুমার দাসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে প্রতিষ্ঠানের সাম্প্রতিক অর্জন পর্যালোচনা, ব্যবসায়িক অগ্রাধিকার নির্ধারণ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে সারাদেশের বিক্রয় টিমকে অভিন্ন লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সমন্বিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক কৌশল এবং এবি পলিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দলগত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে বিক্রয়ে অসাধারণ সাফল্য অর্জনকারী কর্মীদের স্বীকৃতি প্রদান। সেরা পারফর্মার সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার এবং ডিভিশনাল সেলস ম্যানেজারদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
এছাড়া বছরের প্রথম সাত মাসে প্রতি মাসে ১০০ শতাংশ অর্জন ধরে রাখা ১০ জন সেলস অফিসারকেও বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন ন্যাশনাল ওয়ানের সেলস ম্যানেজার জাহাঙ্গীর আলম, ন্যাশনাল টু’র সেলস ম্যানেজার মিসবাহ উল-আলম চৌধুরী এবং ন্যাশনাল থ্রির সেলস ম্যানেজার বিকাশ কুমার মল্লিক।
ধারাবাহিক প্রবৃদ্ধি ও পারফরম্যান্স নিশ্চিত করতে ন্যাশনাল সেলস টিমের নেতৃত্বে বিশেষ ভূমিকার জন্য জেনারেল ম্যানেজার-সেলস আহিদুল ইসলামকে ‘Sales Leadership Excellence’ সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে তিনি দলের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
এবি পলির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাকিব হোসাইন অর্ক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভিশন তুলে ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত পলিমার ব্র্যান্ড হিসেবে এবি পলিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী সম্মেলন শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আয়োজকদের মতে, সম্মেলনের মাধ্যমে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা এবং ভবিষ্যৎ সাফল্য অর্জনের প্রত্যয় তৈরি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available