• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৫২ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান আইবিডব্লিউএফ নেতাদের

৬ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৪:৪৫

নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান আইবিডব্লিউএফ নেতাদের

ডেস্ক রিপোর্ট: নৈতিকতা, সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন অ্যান্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) নেতারা। তারা বলেন, নীতি-নৈতিকতা মেনে ব্যবসা পরিচালনা করলে দীর্ঘমেয়াদে সফলতা অর্জন সম্ভব।

৪ জুলাই শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আইবিডব্লিউএফের জেলা ও মহানগর সভাপতি-সেক্রেটারি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে প্রায় সাড়ে তিন শতাধিক সভাপতি, সেক্রেটারি এবং ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন

দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম

অনুষ্ঠানে ব্যবসা উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন গ্লোবাল এন্টারপ্রেনার নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে এম হাসান রিপন। ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট ইমতিয়াজুল ইসলাম এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন গোলাম সরোয়ার সাঈদ।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, প্রশিক্ষণ, গবেষণা ও আইটি সম্পাদক মো. আমিনুর রহমান, অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯



জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬