• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৭:৫৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯

কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম নামে এক যুবক নিহত হয়েছেন।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম টাঙ্গাইল জেলার সখিপুর থানার বাসিন্দা। তার পিতার নাম মিন্টু মিয়া। তিনি কালিয়াকৈর বাইপাস এলাকার আল হেরা বাইক পয়েন্টে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়েন মাহিম। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২